जून 2026

भाषान्तरमैं कैसे पढ़ूँ     Posted: February 1, 2020

नुवाद – आरती चन्द

মূল গল্প –  ম্যায় ক্যাইসে পড়ু,মূল লেখক – সুকেশ শাহানী

অনুবাদ – আরতি চন্দ 

              আমি কি করে পড়ব

           গোটা বাড়ি টাতে শোকের ছায়া । মা ঘরের বাইরে মাথায় হাত দিয়ে বসে আছে । উদাস মুখে মা ও দাই মা কেঁদে – কেঁদে ক্লান্ত । পাড়ার কয়েক জন মহিলা মায়ের পাশে চুপচাপ বসে আছে । সাদা কাপড়ে মোড়ানো খোকার মৃত দেহ কে দু হাতে উঠিয়ে বাবা কে এই প্রথম কাঁদতে দেখলাম । 

‘ শুচি ‘ দিদিমণি কঠোর আওয়াজে ওর ভাবনায় ছেদ পড়ল আর ও হড়বড় করে উঠে দাঁড়ালো । 

” তোমার মন কোথায় পড়ে আছে ? কি ভাবছো ? আমি এতক্ষন কি পড়াচ্ছিলাম বল তো ? ও ঘাবড়ে গেল , ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে ছিল । 

” বলো ? এবার দিদিমণি এক্কেবারে ওর কাছে এসে দাড়ালো ……

” ভগবান খোকা কে ফেরত নিয়ে নিল । ভয়ের চোটে ওর মুখ থেকে শুধু এই একটাই বাক্য বেরোলো । কেউ – কেউ ফিক – ফিক করে উঠল । দিদিমণি রেগে আগুন … 

“স্টান্ড আপ অন ডা বেঞ্চ , বেঞ্চের উপর উঠে দাঁড়াও ।”

ও চুপচাপ বেঞ্চের উপর উঠে দাঁড়ালো । ভাবল … এরা সবাই হাঁসছিল কেনো ? মা – বাবা সবাই তো কাঁদছিল , এমন কি দুওয়ালা , রিকশাওয়ালা পর্যন্ত খোকার কথা শুনে দুঃখী হয়ে গিয়েছিল । আর সবাই ওর প্রতি বেশী ভালোবাসা দেখাচ্ছিল । ও ব্ল্যাক বোর্ডের দিকে এক ভাবে তাকিয়ে ছিল । দেখছিলো ওর মা আর মায়ের পাশে শায়িত খোকা …. হাসতে – হাসতে বাবা খোকা কে ওর দু হাতের উপর তুলে দিয়েছিল ও কত খুশী ছিল । 

” টু প্লাস ফাইভ ” দুয়ের সাথে পাঁচ যোগ করলে কত হয় ? দিদিমণি জিজ্ঞেস করছিল । শুচির এক বার ইচ্ছে হচ্ছিল দিদিমণি কে জিজ্ঞেস করে … 

” যদি ফেরত ই নেবার ছিল তাহলে খোকা কে কেন দিল ?” 

ওর চোখ জলে ভরে এলো । 

गतिविधियाँ

  • सम्पर्क:-

    सुकेश साहनी

    185,उत्सव,महानगर पार्ट–2
    बरेली–243122 (उ.प्र.)


    sahnisukesh@gmail.com

    रामेश्वर काम्बोज ´हिमांशु´

    रचनाएँ भेजने के लिए ई-मेल-:-

    laghukatha89@gmail.com

    विशेष सूचना-:-

    पूर्व अनुमति के बिना लघुकथा डॉट कॉंम की सामग्री का उपयोग नहीं किया जा सकता ।

    केवल स्वीकृत रचनाओं की ही सूचना दी जाती है।

    -सम्पादक द्वय

Design by TemplateWorld and brought to you by SmashingMagazine