অনুবাদক: মুরলী চৌধুরী –अनुवादक; मुरली चौधरी
লজ্জারাম চৌধুরী কোনো কথা বলেন না। মুখে বিড়ি ঝুলিয়ে ফুঁকতে ফুঁকতে ধোঁয়া উড়িয়ে চলেন। অঠগৈঁয়ার দাপুটে জমিদার তিনি। চোরাচোখে পুত্রবধূদের দিকে তাকান, আর মুখের অভিব্যক্তিতে নানা রঙের ওঠানামা হয়। আজ তাঁর চোখে লালসার লাল আভা স্পষ্ট। বহুদিন ধরে মনে জমে থাকা কামনা আজ যেন লালা হয়ে ঝরে পড়ল। সুযোগ বুঝে তিনি পুত্রবধূর হাত চেপে ধরে বললেন,
— “কেমন আছো, বউমা?”
বউমা তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে বলল,
— “এই মুহূর্তে আপনার মুখ ভেঙে দেওয়া উচিত ছিল, শ্বশুরমশাই!”
রাগ আর অপমানে চোখের জল ফেলতে ফেলতে সে বাপের বাড়ি চলে গেল।
শোনা যায়, এই ঘটনার পর বহুদিন লজ্জারাম চৌধুরী নিজের ঘর থেকে বের হননি।
কয়েক দিন পর অঠগৈঁয়ার লোকেরা তাঁর ঘরে এসে বলল,
— “চৌধুরী সাহেব, বউমাটাই চরিত্রহীনা বেরোল।”
অনুবাদক: মুরলী চৌধুরী
नोट : छिनाल (ছিনাল): यह बांग्ला में भी समान रूप से अनौपचारिक या बोलचाल में इस्तेमाल होता है। चरित्रहीना (চরিত্রহীনা): जिसका चरित्र ठीक न हो।कुलटा (কুলটা): जो कुल या मर्यादा के खिलाफ आचरण करे। व्यभिचारिणी (ব্যভিচারিণী): जो अनैतिक शारीरिक संबंध रखती हो।