অংশমাত্র/— জয়মালা, अनुवादक-मुरली चौधरी-অনুবাদক: মুরলী চৌধুরী,
চন্দননগর, কোলকাতা चन्दन नगर कोलकाता
কদিন আমি দুঃখকে জিজ্ঞেস করলাম,“কেন তুমি আমার জীবনে এসে এতটা আলোড়ন সৃষ্টি করো?”দুঃখ বলল,“তোমার পরীক্ষা নিতে।”তারপর একদিন আমি সুখকে জিজ্ঞেস করলাম,“কেন তুমি বারবার আসো, আবার এসেই চলে যাও?”সুখ বলল,“তোমার পরীক্ষা নিতে।”তারপর একদিন আমি দুজনকেই জিজ্ঞেস করলাম,“কেন তোমরা দুজনেই আমাদের পরীক্ষা নাও?”দুঃখ ও সুখ একসঙ্গে বলল,“কারণ তুমি সবসময় প্রস্তুত থাকো,তুমি ব্যাকুল থাকো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য।”তারপর তারা দুজনেই আমাকে জিজ্ঞেস করল,“কখনও কি তুমি বাতাসকে জিজ্ঞেস করেছ—কেন সে বয়ে চলে?কখনও কি তুমি শ্বাসকে জিজ্ঞেস করেছ—কেন সে চলতে থাকে?কখনও কি তুমি সূর্যকে জিজ্ঞেস করেছ—কেন সে প্রতিদিন উদিত হয়?”আমি বললাম,“তারা তো প্রকৃতির অংশমাত্র।তাদের নিজস্ব গতি আছে।আমরা তাদের থামাতে পারি না।”তখন তারা বলল,“তাহলে আমিও তো প্রকৃতির অংশমাত্র।আমারও নিজস্ব গতি আছে,আর সেই গতি নির্ধারিত হয় আমার কর্মের দ্বারা।”
অনুবাদক: মুরলী চৌধুরী, চন্দননগর, কোলকাতা।