अक्तुबर 2026

भाषान्तरগ্রহণ / ग्रहण     Posted: March 1, 2022

                      গল্প – সুকেশ সাহনী-   অনুবাদ – মিতা দাস ( मीता दास)

” বাবা রাহুল বলছিল আজ তিনটে নাগাদ ……” ভিকি কিছু বলতে চাইলো । 

” চুপচাপ পড় !” খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে তিনি বললেন ,

” পড়াশোনার সময় কথা এক্কেবারে বন্দ !” 

 ” বাবা কটা বাজে ?” কিছুক্ষন পরেই ভিকি আবার জিজ্ঞাসা করল । 

” পড়াশুনা করতে মন করছেনা কেন ? কি সব বাজে কোথায় মাথা ঘামাছিস ? মন দিয়ে পড়াশুনা কর , নইলে আমার কাছে মার খাবে । 

ভিকি বইয়ে চোখ গুঁজে দিল । 

 ” বাবা হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল কেন ? ” ভিকি জানলার বাইরে খোলা আকাশের দিকে এক দৃষ্টি তে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল । এখনো সন্ধ্যা নামেনি আর আকাশেও মেঘ নেই ! রাহুল বলছিল ……..” 

” ভিকি !!” উনি রেগে উঠলেন বললেন ” এক গাদা হোমওয়ার্ক পড়ে আছে আর তুমি একটা পাঠেই আটকে আছো এখনো ? “

” বাবা বাইরে এতো অন্ধকার ….” সে বলতে চাইলো । 

” অন্ধকার লাগছে , তাহলে আমি লাইট জ্বেলে দিচ্ছি । যদি পাঁচ মিনিটে পাঠ মুখস্থ না হয়েছে তাহলে দেখবে আমি কি করি তোমায় ? “

ভিকি হতভম্ব হয়ে গেল । আর সে উচ্চ স্বরে পাঠ মুখস্থ করতে লাগল , 

” সূর্য ও পৃথিবীর মাঝে যদি চন্দ্রমা আসে তার ফলে সূর্য গ্রহণ হয় ….. সূর্য ও পৃথিবীর মাঝে …..

गतिविधियाँ

  • सम्पर्क:-

    सुकेश साहनी

    185,उत्सव,महानगर पार्ट–2
    बरेली–243122 (उ.प्र.)


    sahnisukesh@gmail.com

    रामेश्वर काम्बोज ´हिमांशु´

    रचनाएँ भेजने के लिए ई-मेल-:-

    laghukatha89@gmail.com

    विशेष सूचना-:-

    पूर्व अनुमति के बिना लघुकथा डॉट कॉंम की सामग्री का उपयोग नहीं किया जा सकता ।

    केवल स्वीकृत रचनाओं की ही सूचना दी जाती है।

    -सम्पादक द्वय

Design by TemplateWorld and brought to you by SmashingMagazine